ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশাআরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৫:৫৫আপডেট : ০৫ মে ২০২১, ১৫:৫৫

রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পরে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুধবার (৫ মে) ভোর ৬টার দিকে মুগদা শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সুনিতার বাবার বাড়ি পুরান ঢাকার নারিন্দায়। তার স্বামী সুজন চন্দ্র দাসের বাড়ি টাঙ্গাইল জেলায়। স্বামী ও তিন ছেলেকে নিয়ে মুগদা গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন তিনি। মুগদা বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন সুনিতা।

তার ছেলে সুমন চন্দ্র দাস ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, ভোর ৬টার দিকে সুনিতা রানী তার বড় বোনের ছেলে সুজিতকে নিয়ে রিকশায় করে বৌদ্ধমন্দিরে যাচ্ছিলেন। কমলাপুর এলাকায় একটি গলিতে আসলে কয়েকজন ছিনতাইকারী সুনিতার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। তখন রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সুনিতা। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে সুজিত তাকে আহত অবস্থায় ঋষিপাড়ার বাসায় নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এআরআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম