ট্রাকের তেলের ট্যাংকিতে মিললো ১০ হাজার ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ২১:১৩আপডেট : ০৮ মে ২০২১, ২১:১৩

রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের বিশেষ অভিযানে ট্রাকের তেলের ট্যাংকি থেকে মিললো ১০ হাজার পিস ইয়াবা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়, একইসঙ্গে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

তিনি জানান, শনিবার (৮ মে) সকালের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের জ্বালানি তৈলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারকালে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ট্রাকের তেলের ট্যাংকিতে মিললো ১০ হাজার ইয়াবা

গ্রেফতারকৃতরা হলো- নুর আলম, ফজল করিম, নুরুন্নবী ইসলাম, মনির হোসাইন (৩০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৬ টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাকের তেলের ট্যাংকিতে মিললো ১০ হাজার ইয়াবা

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম