ফেক আইডি খুলে মেয়েদের সঙ্গে সম্পর্ক, পরে ব্ল্যাকমেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৮:২৫আপডেট : ১০ মে ২০২১, ১৮:২৬

ফেসবুকে ফেক আইডি খুলে মেয়েদের সঙ্গে সম্পর্ক ও পরবর্তীতে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা ডিমান্ড করতো। এমনই এক প্রতারককে রংপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। রবিবার (৯ মে) রাতে ফিরোজ আলম (২৬) নামে এই প্রতারককে রংপুর থেকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘Farabi Islam Shawon’ নামে ফেসবুকে ফেক আইডি বানিয়ে নিজেকে একজন পাইলট বলে পরিচয় দিতো ফিরোজ আলম। এই পরিচয়ে সে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করতো। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সে রসায়ন বিদ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় দক্ষ।

জনপ্রিয় একটি টিভি চ্যানেলের এক সংবাদ পাঠিকা তার সাইবার প্রতারণার ফাঁদে পড়েন। তিনি সিটিটিসির কাছে অভিযোগ করলে সাইবার অপরাধ তদন্ত বিভাগ ফিরোজ আলমকে গ্রেফতারে সক্ষম হয়। আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট করে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ফেক অ্যাকাউন্ট করে কেউ পার পাবে না। এছাড়া কারও সঙ্গে পরিচয় হলে সব ধরনের তথ্য নিশ্চিত হয়েই নিজের বিষয়গুলো অন্যের কাছে শেয়ার করার পরামর্শ দেন তিনি।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান