বাদীর জিম্মায় মডেল রোমানার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৬:৫২আপডেট : ২২ মে ২০২১, ১৬:৫৩

সৌদি প্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার বাদী সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের জিম্মায়ই জামিন দেন আদালত।

শনিবার (২২ মে) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, বাদী কামরুল ইসলাম জুয়েল শুনানির দিন আদালতকে জানান, রোমানার জামিন দিলে তার কোনও আপত্তি নেই। পরে আদালত জামিনের আদেশ দেওয়ার পর জামিননামা নিয়ে কাশিমপুর কারাগারে যান তিনি। পরে স্বর্ণা কারাগার থেকে বের হলে নিজ জিম্মায় তাকে গাড়িতে করে তার বাসায় দিয়ে আসেন।

এর আগে গত ১১ মার্চ সন্ধ্যায় রোমানাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, রোমানা বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা। ওই প্রবাসী জানান, তার সঙ্গে স্বর্ণার পরিচয় হয় ফেসবুকে। ওই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি