ডেলিভারি কোম্পানি রেডক্সকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ০১:৪৪ আপডেট : ২৮ মে ২০২১, ০১:৪৪

গ্রাহকের চাহিদা অনুযায়ী ঈদের আগে পাঞ্জাবি পৌঁছাতে না পারায় ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান রেডেক্সকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) হোম বাস্কেট নামের একটি অনলাইন বিপননকারী প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ প্রেরণ করেন। আইনজীবী বলেন,  হোম বাস্কেট এর সিইও মিজানুর রহমানের পক্ষে রেডেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ঈদে দুজন গ্রাহক দুটি পাঞ্জাবির অর্ডার দেন হোম বাস্কেটকে। দুটি ডেলিভারির একটি গত ৯ ও একটি গত ১০ মে রেডেক্সের কাছে হস্তান্তর করা হয়। তাই নিবন্ধিত ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে নিয়ম অনুযায়ী পণ্য হাতে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা গ্রাহককে ডেলিভারি দেয়ার কথা ছিল রেডেক্স এর। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে একটি পণ্য ১১ দিন ও অপরটি ১৩ দিন পর যখাক্রমে গত ২০ ও ২৩ মে গ্রাহককে ডেলিভারি দেওয়া হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ঈদের আগের পণ্য ঈদের পর ডেলিভারি দেয়ায় দুজন গ্রাহক হোম বাস্কেটকে নিয়ে অনলাইনে নেতিবাচক প্রচারণা চালায়। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায় সুনামহানি হয়েছে। এই সুনামহানির কারণে ব্যবসায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে হোম বাস্কেট, যার পুরো দায় ডেলিভারি প্রতিষ্ঠান রেডেক্স এর।

তাই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দুজন গ্রাহকের কাছে রেডক্স তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ্যে ক্ষমা চওয়ার দাবি জানানো হয়েছে। একই সময়ের মধ্যে ব্যবসায়িক ক্ষতির দরুণ হোম বাস্কেট এর পক্ষ থেকে রেডেক্স এর কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরন দাবি করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সুনামক্ষুণ্ন করার দায়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এফএএন/
সম্পর্কিত
ডেলিভারির কাজে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ভারতীয় প্রতিষ্ঠানের
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
বিমানবন্দরে লাগেজ চুরি রোধে হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সম্প্রচারের দাবি
সর্বশেষ খবর
রাজধানীতে ধর্ষণের অভিযোগে ‘নাগ রাসেল’ গ্রেফতার
রাজধানীতে ধর্ষণের অভিযোগে ‘নাগ রাসেল’ গ্রেফতার
সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হার্মিস কেলি ব্যাগে নগর কাড়লেন কারিনা কাপুর
সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হার্মিস কেলি ব্যাগে নগর কাড়লেন কারিনা কাপুর
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?
ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার