রিকশাচালককে চড়-থাপ্পড়, সেই নির্যাতনকারীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৮:১৫আপডেট : ৩০ মে ২০২১, ১৮:১৫

পুরান ঢাকার বংশালে এক রিকশাচালককে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা সেই নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩০ মে) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের ভার্চুয়াল আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৪ মে দুপুরের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখান দেখা যাচ্ছে, এক লোক রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায় রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী লোককে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই লোককে আটক করে পুলিশ।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান