অপারেশনের জন্য পজিটিভ রোগীদের করোনা নেগেটিভ রিপোর্ট দিতো তারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:২৩ আপডেট : ৩১ মে ২০২১, ১৮:২৭

অপারেশনের সুবিধার জন্য করোনা পজিটিভ রোগীদের নেগেটিভ রিপোর্ট বানিয়ে সরবরাহকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ সদস্যরা রবিবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ।

গ্রেফতার দুই জন হলেন মো. মনির হোসেন (৩৭) ও মো. রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৪)। এ সময় তাদের থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি কিবোর্ড ও দুটি নকল টেস্ট রিপোর্ট উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, বংশাল থানার নাজিম উদ্দিন রোডের আল মেডিক্যাল ফার্মায় অভিযান চালিয়ে করোনা টেস্টের রিপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করে কোতোয়ালি জোনাল টিম।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যে কোনও অপারেশনের জন্যে করোনার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। গ্রেফতার ব্যক্তিরা ঢামেকে সে সব রোগীদের অপারেশনের জন্য করোনার ‘পজিটিভ’ রিপোর্ট পরিবর্তন করে ‘নেগেটিভ’ রিপোর্ট তৈরি করে দিতো। ক্যান্সার আক্রান্ত একজন রোগীর অপারেশন করার জন্য দুই হাজার টাকার বিনিময়ে গ্রেফতার ব্যক্তিরা একটি করোনা নেগেটিভ রিপোর্ট তৈরি করে দেয়। পরবর্তীতে ঢামেকের নাক, কান, গলা বিভাগে রিপোর্টটি নিয়ে গেলে কর্তৃপক্ষ রিপোর্টটি ভুয়া বলে শনাক্ত করে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনার বংশাল থানায় মামলা রুজু হয়েছে।

/আরটি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক