নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর করা মামলা তদন্ত করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৮:২৮আপডেট : ০২ জুন ২০২১, ১৮:২৯

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে সংগীত পরিচালক ইথুন বাবুর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদনটি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। সে সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছিলেন নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনওদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলাটি করেছি।’

 

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান