অর্থ আত্মসাতের মামলায় বিডিডিএল-নতুনধারার এমডি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৯:৫০আপডেট : ১৩ জুন ২০২১, ১৯:৫০

গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় ‘বিডিডিএল-নতুনধারা হাউজিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল হক সরকার ওরফে ফুলু সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৩ জুন)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন আসামি ফুলু সরকারকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ মামলার বাদী আজিজুল কবিরসহ  আরও ১০ জন গ্রাহক ২০০৬ সালে বিডিডিএল-নতুনধারা হাউজিং প্রজেক্টে সর্বমোট ১১টি ফাইলে প্লটের বুকিং দেন। তারা মোট ১৩৭ কাঠা জমি বাবদ সর্বমোট ১০ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন।

চুক্তিপত্রের শর্ত মোতাবেক ২০১১ সালের জুলাই মাস থেকে সব অবকাঠামো এবং বাউন্ডারি দেয়ালসহ প্লটগুলো বাদীসহ অন্যদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এমডি আসামি হাসিবুল হক তা বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এরপর বাদী খোঁজ নিয়ে জানতে পারেন যে, ২০১৪ সালে আসামি হাসিবুল হক সরকার ওরফে ফুলু সরকারসহ কয়েকজন কোম্পানির পরিচালকদের সই ও টিপসই জালিয়াতি করে  নিজেদের নামে শেয়ার কিনে নিয়েছেন।

 

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান