সাভারে নীলা হত্যা: মিজানসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১১:১০আপডেট : ১৪ জুন ২০২১, ১১:১০

ঢাকার সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার মামলায় মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন- সেলিম পাহলান ও সাকিব হোসেন। 

সোমবার (১৪ জুন) আদালতের সাভার থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৮ এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট দাখিল করেন পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস মামলাটি থেকে মিজানুর রহমানের বাবা আব্দুর রহমান এবং তার মা নাজমুন্নাহার সিদ্দিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের চার্জশিট থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর কিশোরী নীলা রায়কে তার ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান মিজানুর। নীলার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজান হত্যা করে নীলাকে।

ওই ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত বছরের ২১ সেপ্টেম্বর রাতে মিজান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাভার থানায় মামলাটি দায়ের করেন।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী