ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মানিকগঞ্জের সেই আওয়ামী লীগ নেতার জামিন আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১২:৫৯আপডেট : ১৭ জুন ২০২১, ১২:৫৯

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য অলি আহমেদ মোল্লাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে গত ৮ জুন আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে জামিন দেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে (৫০) গ্রেফতার করে পুলিশ। সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  

গ্রেফতার অলি আহমেদ মোল্লা সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের মৃত হাজী সিদ্দিক মোল্লার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, ‘গ্রেফতার অলি নিজ নামের “অলি আহমেদ মোল্লা” ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী অপপ্রচার চালান। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি করেন।’

জানা গেছে, অলি আহমেদ মোল্লা জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পোস্টার-ফেস্টুন ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম  সাংবাদিকদের  ‘অলি আহমেদ মোল্লা একজন আওয়ামী লীগের দুর্দিনের কর্মী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। তিনি মোবাইল ফোনও ভালমতো চালাতে পারেন না।’

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, ‘এলাকায় জনপ্রিয়তা থাকায় প্রতিপক্ষের লোকজন অলি আহমেদ মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসিয়েছে।’

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান