অনলাইনে নিষিদ্ধ সংগঠনের সদস্য সংগ্রহ, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:০৬আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:০৬

অনলাইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী ও ধর্মীয় উসকানিমূলক প্রচারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১৬ জুন) রাতে নওগাঁ পৌরসভা এলাকার কাচারী রোড থেকে তাকে গ্রেফতার করা হয় ‌।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম সারোয়ার হোসেন ওরফে আলী ওরফে মুসলিম ফৌজ (২৫) । এ সময় তার কাছে থেকে দুটি মোবাইল ফোন ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এটিইউ-র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠায় অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক উগ্রবাদী বিভিন্ন পোস্টও করে আসছিলেন বলে জানান আসলাম খান। তিনি বলেন, গ্রেফতার সারোয়ার হোসেন নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন। অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম