জঙ্গি সংগঠনের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:৩৯আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:৪২

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। গ্রেফতার ব্যক্তির নাম সারোয়ার হোসেন ওরফে আলী ওরফে মুসলিম ফৌজ (২৫)। সারোয়ার অনলাইনে আনসার আল ইসলামের সদস্য সংগ্রহের কাজে জড়িত বলে জানায় পুলিশ।

বুধবার (১৬ জুন) রাতে নওগাঁ পৌরসভা এলাকার কাচারী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়‌। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৬টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠায় অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে সে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী