বাবা, মা ও বোনকে হত্যা: মেহজাবিনের স্বামী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৬:৩২আপডেট : ২১ জুন ২০২১, ১৬:৩২

রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যা মামলার অভিযুক্ত মেহজাবিন মুনের স্বামী স্বামী শফিকুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন শফিকুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত আসামিকে জিজ্ঞেস করেন তার কোনও বক্তব্য আছে কিনা। আসামি নিজেকে নির্দোষ দাবি করেন বিচারকের কাছে। পরে আদালত আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার স্ত্রী মেহজাবিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে বাবা মাসুদ রানা, মা মৌসুমী ও বোন জান্নাতুলকে হত্যা করে মেহজাবিন। এরপর শনিবার (১৯ ‍জুন) সকাল ৮টায় মেহজাবিন ৯৯৯-এ ফোন করে জানায়, সে তার বাবা, মা ও বোনকে খুন করেছে। তাদের যেন দ্রুত উদ্ধার করা হয়। আর দেরি হলে তার স্বামী এবং সন্তানকেও খুন করে ফেলবে সে। পরবর্তীতে কদমতলি থানাকে এ বিষয়টি অবহিত করা হলে, পুলিশ গিয়ে কদমতলীর ওই বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহজাবিন তার বাবা মা ও বোনকে হত্যার দায় স্বীকার করেছে। তবে অনৈতিক সম্পর্কের জেরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের পেছনে আরও কোনও কারণ লুকিয়ে আছে কিনা এ বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় আর কারও জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

ওই ঘটনায় শনিবার (১৯ জুন) রাতে মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি