ঢাকা মহানগর হেফাজতের সাবেক নেতা আজহারুল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৯:২৪আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:২৪

চলতি বছর বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানার করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে’ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুন সকালে যাত্রাবাড়ী এলাকা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, ‘আজহারুলের বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলাও আছে। সেসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান