মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৪:৫৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫:১৩

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকা ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে জাফর আহমেদ নামে এক হাফেজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হাফেজ জাফর আহমেদ কামারপাড়া নতুন বাজারের বাইতুর রাসাদ জামে মসজিদের ইমাম জাকারিয়ার ছোট ভাই।

পুলিশ জানায়, গত ২৮ জুন সকাল ৯টার দিকে শিশুটি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। পথে এক লোক তাকে কামারপাড়ার স্থানীয় হাবিবুর রহমানের পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ওই লোক। শিশুটি বাসা পর্যন্ত এসে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর তুরাগ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে শিশুটির বাবা। মামলায় আসামির গায়ের গড়ন, বেশভুসার বর্ণনা করা হয়। তবে শিশুটি ওই লোকের নাম জানে না, তবে দেখলে চিনবে। সে ওই এলাকারই। 

সোমবার (৪ জুলাই) শিশুটি বাসার সামনে খেলা করছিল। তখন অভিযুক্ত লোকটি সে দিক দিয়ে যচ্ছিল। এ সময় অভিযুক্তকে চিহ্নিত করে শিশুটি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জাফরকে গ্রেফতার করে নিয়ে যায়। 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত