করোনায় ১০০ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ২৩ হাজার

জামাল উদ্দিন
০৬ জুলাই ২০২১, ১৮:৪২আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৮:৪২

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০০ পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শুরু থেকেই করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ। যে কারণে শুরুতে পুলিশে করোনা আক্রান্তের হারও ছিল উদ্বেগজনক। পরবর্তীতে সদর দফতরের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ায় পুলিশে করোনায় আক্রান্তের হার কমে আসে। নতুন করে আবারও পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সোমবার (৫ জুলাই) বিকালে করোনায় প্রাণ হারিয়েছেন ট্রাফিক কনস্টবল মো. জামাল মাতুব্বর (৫২)। তিনি ঢাকা রেঞ্জের অধীনে রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (৬ জুলাই) রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ জুলাই) বিকালে আহসান হাবিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৮ এপ্রিল প্রথম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য কনস্টেবল জসিম উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গতকাল সোমবার (৫ জুলাই) পর্যন্ত ১০০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশে করোনা সংক্রমণ থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। আর বর্তমান পরিস্থিতি মোকাবিলাতেও মোকাবেলায়ও পুলিশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবে।

/এমআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম