বিধিনিষেধ অমান্য করায় র‌্যাবের অভিযানে ১৬৪ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ২০:১২আপডেট : ০৯ জুলাই ২০২১, ২০:১২

লকডাউন প্রতিপালন না করায় সারাদেশে ১৬৪ জনকে ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিনাপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলের দু’জন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার তাদের এই জরিমানা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯২টি টহল ও ১৯৭টি চেকপোস্ট পরিচালিত হয় দেশব্যাপী। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ানের অধীনে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দুস্থ এবং গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী র‌্যাবের আদালত পরিচালিত হয়।’

গত ৮ দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ২৮৩ জনকে জরিমানা করা হয়।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের