‘ম্যাজিক মাশরুম’ মাদকসহ গ্রেফতার দুজন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৮:০১আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:০১

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন— নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদ জাহিদ। শনিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন।এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার ( ৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি টিম তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক ‘ম্যাজিক মাশরুমের’ ৫টি বারে ১২০টি স্লাইস ও ২ বোতল মদ জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বলেন, এই মাদকের কারণে সেবনকারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি একটি হ্যালুসিনেশন ড্রাগ। একইসঙ্গে মাদকটি গ্রহণের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে এটি বিক্রি করতো।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম