বুধবার থেকে ভার্চুয়ালি চলবে হাইকোর্টের ৩৮ বেঞ্চ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৩:৫৫আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:৫৫

করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে হাইকোর্টের ৩৮টি বেঞ্চে ভার্চুয়ালি বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

বুধবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ নির্দেশনা দেন।
 
নির্দেশনা অনুসারে, হাইকোর্টে ২৫ দ্বৈত বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এরই মধ্যে বিচারকদের জন্য বেঞ্চও নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে গত ৩০ জুন চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিলো সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বার বার আবেদন জানিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।
 
প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান