বিমানবন্দরে সোনাসহ গ্রেফতার মাহিন উদ্দিন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৭:৫৮আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:৫৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ২৯২ গ্রাম সোনাসহ গ্রেফতার সৌদি ফেরত  মাহিন উদ্দিন নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত রিমান্ডের এই  আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি  মাহিন উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৬ জুলাই) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটে ঢাকায় এলে মাহিন উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টম হাউজ।

ঢাকা কাস্টম হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই যাত্রীকে বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম তাকে গ্রিন চ্যানেলে নিয়ে আসে। পরে তার সঙ্গে থাকা একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

জানা যায়, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তার কাছে  সোনার  এই বারগুলো হস্তান্তর করে। শাহজালালে আসার পর এয়ারপোর্টের বাইরে কোনও একজনের ফোন করে  সোনারবারগুলো রিসিভ করার কথা ছিল। জব্দ সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী