ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২২:৩৫আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:৩৫

খুলনায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় স্কুল শিক্ষক কিরণ চন্দ্র মণ্ডলের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ মামলায় তার জামিন মেলেনি বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিক্ষকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জি এম নজরুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

প্রাইভেট পড়ানোর সময় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গত ২৩ মে খুলনার স্কুল শিক্ষক কিরণ চন্দ্র মণ্ডলকে (৬২) গ্রেফতার করে পুলিশ। এর আগের দিন ২২ মে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। আসামিকে গ্রেফতারের পর দিন ২৪ মে হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় ধর্ষণের কোনও আলামত পাননি চিকিৎসক। সেই মেডিক্যাল রিপোর্ট উপস্থাপন করে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয় হাইকোর্টে। তবে আদালত জামিন না দিয়ে তার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।  

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী