দেশব্যাপী লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ার কারণে ৯৯ জনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ১৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ৭ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘দেশব্যাপী র্যাবের ১৭৯টি টহল ও ১৮২টি চেকপোস্ট পরিচালিত হয়। র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।’
খন্দকার আল মঈন বলেন, ‘বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে চার হাজারের বেশি মাস্ক বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয় র্যাবের পক্ষ থেকে।’









