পুলিশ বক্সে হামলা: আইইডি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১২:০১আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:০১

পুলিশ বক্সে হামলাকারী দুই জঙ্গিকে বিপুল পরিমাণ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। 

আজ সোমবার (২ আগস্ট) ডিএমপি'র জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত দূরনিয়ন্ত্রিত এসব বোমা দিয়েই পুলিশ বক্সে হামলা চালানো হতো।

প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালে ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত নব্য জেএমবির অনেককে এর আগেও গ্রেফতার করে পুলিশ।

/এআরআর/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন