র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৬  জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৯:৪২আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:৪২

লকডাউনকে কেন্দ্র করে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ জনকে জরিমানা করা হয়েছে। তাদের মোট ৩৩ হাজার ১০০ টাকা  জরিমানা করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) দিনব্যাপী র‌্যাবের ১৫ টি ব্যাটেলিয়নের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জরিমানা করা হয়।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সরকারি নির্দেশনা বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৭৬টি টহল ও ১৭৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। ২০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

/আরটি/এমআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের