দুদক কর্মকর্তার বদলি আটকাতে চাওয়া রিটকারীকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৯:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:৩০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের এক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত চাওয়া রিটকারীর পরিচয় নিশ্চিত হতে তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ আগস্ট সাড়ে ১০টার মধ্যে তাকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই কর্মকর্তার বদলি সংক্রান্ত ভুয়া সার্টিফায়েড কপি সরবরাহ করা এবং তার ভিত্তিতে ভুল সংবাদ পরিবেশন করার পেছনে জড়িতদের বের করতে দুদককে তদন্ত করতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানিকালে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ ঠেকাতে শহিদুল ইসলাম লিটন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি কক্সবাজারের চকরিয়ার একটি মানবাধিকার সংগঠনের সভাপতি পরিচয়ে রিট দায়ের করেছেন। তবে তিনি সঠিক ব্যক্তি কিনা সে বিষয়ে তার পরিচয় নিশ্চিত হতে চান আদালত।

প্রসঙ্গত, মো. শরীফ উদ্দিনের বদলি নিয়ে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা ভুল সংবাদ প্রকাশ করে। তবে ইতোমধ্যে পত্রিকাগুলোর কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে।

‘সেই দুদক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত’ শিরোনামে গত ২৯ জুলাই চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশ হয়। এ সংবাদটি গত ২ আগস্ট আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তখন আদালত জানান, তারা এমন কোনও আদেশ দেননি।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী