মডেল পিয়াসার ২৭ দিনের রিমান্ড চায় সিআইডি পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ১৫:২৬আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৬:৩৬

রাজধানীর বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনায় আসা সেই ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড চায় সিআইডি পুলিশ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট ) গুলশান থানার মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামি পিয়াসাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর খিলক্ষেত থানার মাদক মামলায় ৭ দিন, ভাটারা থানার মাদক মামলায় ১০ দিন ও গুলশান থানার মাদক মামলায় ১০ দিন; মোট তিন মামলায় ২৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রিমান্ড বিষয়ে শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে অনুষ্ঠিত হবে।

সোমবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত গুলশান থানার মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গত রবিবার রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়।

/এমএইচজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান