‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৬:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। 

এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমার সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলাটি অ্যাটর্নি জেনারেল হিসেবে উচ্চ আদালতে পরিচালনা করেছেন। সেই মামলায় বিশাল ডকুমেন্টে রয়েছে। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা একটি বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে চাই। যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাবতীয় বই সংরক্ষণ করা হবে। এ মাসের মধ্যেই কর্নারটি স্থাপন করা হবে। 

‘আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকরে সর্বাত্মক প্রচেষ্টা করবো। এক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা যায়, তার সর্বোচ্চ চেষ্টা করবো।’ 

আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৯৭৫ সালে নিহত সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এসময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ড. বশির উল্লাহ, একেএম আমিন উদ্দিন মানিকসহ প্রায় দুই শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন। 

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান