পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ: ২৬ নেতাকর্মী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৭:১৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৭:২১

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। একই মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৮ আগস্ট) শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ৪৫ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৬ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর ১৯ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে গ্রেফতার দুই কিশোরকে কিশোর সংশোধনগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিএনপি নেতাকর্মীদের হামলাটি শুধু পরিকল্পিতই ছিল না, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করাও তাদের উদ্দেশ্য ছিল।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে নেতাকর্মীদের। পুলিশ ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী এ সময় আহত হন।

 

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান