মডার্নার টিকা ও খালি বক্সসহ ক্লিনিক মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ০১:৪২আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৩:০৯

রাজধানীর দক্ষিণখানের ‘সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক থেকে মডার্নার উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুটি ভায়াল ও আরও কিছু খালি ভায়ালের প্যাকেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তি ক্লিনিকটির মালিক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) রাতে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কীভাবে এই ভ্যাকসিন সংগ্রহ করলেন তা জানার চেষ্টা চলছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনের দুটি ভায়াল (প্রতি ভায়ালে ১০ ডোজ টিকা থাকে) উদ্ধার করে। পরে সেখান থেকে মডার্নার ভ্যাকসিনের খালি ভায়ালসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম