দীর্ঘদিন পর হাইকোর্টে আগাম জামিনের দ্বার খুললো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১১:৩৭আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৩৭

করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের শুনানি চালু হয়েছে। আজ রবিবার (২২ আগস্ট) হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি হয়।
 
জানা গেছে, আগাম জামিন আবেদনের ক্ষেত্রে হত্যা মামলাসহ সব আবেদন শুনবেন হাইকোর্ট। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেই মামলায় আগাম জামিনের আবেদন শুনবেন না আদালত।

এর আগে গত ১৭ আগস্ট আগাম জামিনের শুনানি করতে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহ শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রসঙ্গত, আগাম জামিনের শুনানির ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়। তাই সরকারের বিধিনিষেধ এবং করোনার মাঝে আসামিদের উপস্থিতির বিষয়টি এড়িয়ে যেতে দীর্ঘদিন ধরে আগাম জামিনের শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের