বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে চলতি দায়িত্বে থাকা শেখ ওমর ফারুককে।

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার মো. আব্দুর রহিমকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি খাগড়াছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস পুলিশ ক্যাডারের চাকরি পঁচিশ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো। অবসরজনিত সকল সুবিধা তারা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও বলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ ১৮টি মামলার তদন্তভার পায় সিআইডি। সিআইডি ঢাকা মেট্রোর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব মামলা তদন্তের তত্ত্বাবধায়ক ছিলেন। 

/আরটি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম