পলাশবাড়ী থেকে পীরগঞ্জ সড়ক: যাত্রীবাহী বাসে ডাকাতির হটস্পট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪২

উত্তরবঙ্গের পলাশবাড়ী থেকে পীরগঞ্জ পর্যন্ত ৪৮ কিলোমিটার নির্জন মহাসড়ক ডাকাতির হটস্পট। গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওই এলাকায় একটি চক্র অন্তত ৮টি বাসে ডাকাতি করেছে। এরমধ্যে বাসচালককে হত্যার ঘটনাও ঘটেছে। চক্রটি পীরগঞ্জে ডাকাতি করে ফের ঢাকার আশুলিয়ায় ফিরে আসে।

গত ৩১ আগস্ট রাতে র‍্যাব রংপুরের পীরগঞ্জের একটি বাস ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পায়।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।

গত ৩১ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস রংপুর জেলার পীরগঞ্জে ডাকাতির শিকার হয়। যাত্রীবেশে ডাকাতরা বাসে ওঠে চালক মনজুর হোসেনকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। চালক মনজুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় বাসের সুপার পইমুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

পলাশবাড়ী থেকে পীরগঞ্জ সড়ক: যাত্রীবাহী বাসে ডাকাতির হটস্পট গত ৪ সেপ্টেম্বর ১ ও ১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে আশুলিয়া ও গাইবান্ধা থেকে ওই ডাকাতির সঙ্গে জড়িত নয়ন চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম লালু, ওমর ফারুক, ফিরোজ কবির, আবু সাঈদ মোল্লা ও শাকিল মিয়া নামে ছয়জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লুট করা মোবাইল উদ্ধার করে র্যাব। এই ডাকাত দলের নেতা নয়ন চন্দ্র রায়।
 
র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, "এই ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গগামী বাসে পরিকল্পনা করে ডাকাতি করতো। তারা গত ডিসেম্বর থেকে ৭/৮ টি ডাকাতি করেছে। পলাশবাড়ী থেকে পীরগঞ্জ ৪৮ কিলোমিটার মহাসড়ক নির্জন এলাকায় তারা ডাকাতি করতো।"

চক্রটি গত ১৮ ডিসেম্বর একই এলাকায় রত্না স্পেশাল, ১ জানুয়ারি সটিবাড়ি স্পেশাল, ১২ জানুয়ারি সৈকত পরিবহনে, ৮ মার্চ শ্যামলী পরিবহনে, ৪ এপ্রিল জায়দা পরিবহন এবং ১৯ আগস্ট ডিপজল পরিবহনে ডাকাতি করে। চক্রটি রংপুরের পীরগঞ্জে ডাকাতি করে ফের ঢাকার আশুলিয়া ফিরে আসে।

গ্রেফতার ডাকাত সর্দার নয়ন চন্দ্র রায় পোশাক কারখানায় কাজ করতেন। কখনও কখনও তিনি অটো চালাতেন। রিয়াজুল ট্রাক চালক। তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান