যশোরের সেই তরুণীকে নিজ জিম্মায় থাকার অনুমতি দিলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২

বিয়ের জন্য মায়ের নির্যাতনের শিকার যশোরের ২০ বছর বয়সী তরুণীকে নিজ জিম্মায় থাকার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদন মঞ্জুর করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তরুণীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।

পরে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ সাংবাদিকদের জানান, ওই তরুণীর বাবা বিদেশে থাকেন। আর মা মেয়েকে বিয়ে দিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। কিন্তু মেয়েটি বিয়েতে রাজি হয়নি। একপর্যায়ে মেয়েটি ঢাকায় পালিয়ে এসে গত জানুয়ারিতে একটি বুটিক হাউজে চাকরি নেন এবং বিয়ে না করলে তার মা তাকে হত্যা করবেন বলে বনানী থানায় জিডি করেন।

পরে গত ২৩ মে ওই মেয়ের মা যশোর আদালতে মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলার আবেদন করেন। যেখানে বুটিক হাউজের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন মেয়েটির মা।

আদালতের আদেশে পিবিআই মেয়েটিকে যশোর আদালতে হাজির করে। গত ২৪ জুন জিম্মা নিতে মেয়ের মায়ের আবেদন এবং নিজ জিম্মায় থাকতে মেয়েটির করা আবেদন খারিজ করে দেন যশোরের আদালত। পাশাপাশি মেয়েটিকে সেফ হোমে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে বেকুটিয়া শেল্টার হোমে রয়েছে মেয়েটি। 

এদিকে ওই আদেশের বিরুদ্ধে মেয়েটি হাইকোর্টে আবেদন করেন। গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট মেয়েটির বক্তব্য শোনেন। এরপর হাইকোর্ট মেয়েটির আবেদন মঞ্জুর করেন। এর ফলে মেয়েটি এখন থেকে নিজ জিম্মায় থাকতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

/বিআই/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের