রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪

রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম হৃদয় (২৭)। 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বাসাবো খেলার মাঠ সংলগ্ন এলাকায় হৃদয়কে চোর সন্দেহে মারধর করা হয়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, হৃদয় মারধরের কারণে মারা গেছে নাকি অন্য কারণে ময়না তদন্ত প্রতিবেদনের পর এ বিষয়ে জানা যাবে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নিহত যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম