আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ২৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই ফলাফল ঘোষণার পর উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।

তবে এর আগে গত ২৫ জুলাই থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়েছিলো।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষার মৌখিক পর্যায়ে আটকে পড়ারা এবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেননা, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের