আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মিরাজ খান (২০) নামে এক যুবক আহত হয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি জানান, আহত ওই যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের কাকা ববি জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় আদাবরের বায়তুল আমান হাউসিং সোসাইটির ১০ নম্বর বাসার আদূরে ঘুরতে যান মিরাজ। এ সময় দুই জন ছিনতাইকারী সঙ্গে তার টাকা ও মোবাইল ফোন নিয়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মিরাজ। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে মিরাজকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

মিরাজের বাবার নাম মো. শাহআলম খান। তারা আদাবরের বাইতুল আমান হাউসিং সোসাইটির ৭২৬/১১ নম্বর বাসায় থাকেন।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম