সেপ্টেম্বরে বাল্যবিবাহ ১৮৫, ধর্ষণ ১১৭: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮

সেপ্টেম্বর মাসে সারাদেশে ১৮৫টি বাল্যবিবাহ এবং ১১৭ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময়ে ৩৩৮টি কন্যাশিশু এবং ১৮৭ জন নারী নির্যাতনসহ মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করেছে  সংগঠনটি। 

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১১৭ জন, এর মধ্যে ৫৮ জন কন্যাশিশু। কন্যাশিশুদের তিন জন দলবদ্ধ ধর্ষণের শিকার, তিন জনকে  ধর্ষণের পর হত্যা করা হয়। দুই জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক জন কন্যাশিশুসহ দুই জন শ্লীলতাহানির শিকার হয়েছে। তিন জন কন্যাশিশুসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার হয়। এ সময়ে এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে চার জনের।

মহিলা পরিষদের প্রতিবেদনে আরও  জানায়, চার জন কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ২০ জন কন্যাশিশুসহ ২২ জন অপহরণের ঘটনার শিকার ও দুই জনকে  অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী পাচারের শিকার হয়েছে চার জন, এর  মধ্যে যৌন পল্লীতে বিক্রি করা হয় দুই জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। এর মধ্যে  পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ কন্যাশিশুসহ মোট ৩০ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাশিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া, দুই জন কন্যাশিশুসহ ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৫ জন কন্যাশিশুসহ ৩৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১৯০টি। এর মধ্যে  বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। ফতোয়ার ঘটনা ঘটেছে একটি। তিন জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে সাত জন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের