মিরপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১১:১২আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:১২

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

রবিবার (৩ অক্টোবর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার ২ অক্টোবর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ৬। মামলাটি দায়ের করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন। 

তিনি বলেন, নিখোঁজের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে, মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) এজাহারনামীয় আসামিসহ আরও চার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

গ্রেফতার হওয়া চারজন মানবপাচার চক্রের সাথে জড়িত বলেও দাবি করে আসছেন নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার।

বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে তিন শিক্ষার্থী বিদেশ দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তিন শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার টাকাপয়সা এবং শিক্ষা সনদ নিয়ে বের হয়ে যায়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম