বিমানবন্দর রেলস্টেশনে ৬ দেশের মুদ্রাসহ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ০২:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০২:৩৯

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে বিদেশি মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটক আল আমিনের কাছে সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের মুদ্রা পাওয়া গেছে। জব্দ করা বিদেশি মুদ্রা বাংলাদেশি প্রায় ২২ লাখ ৪২ হাজার টাকা।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। ওই ট্রেনের যাত্রী ছিলেন আল আমিন। গোপন সংবাদের ভিত্তিতে, রেলস্টেশনে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছে এই বিদেশি মুদ্রা পাওয়া যায়। তিনি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ আরও জানায়, তার কাছে তল্লাশি করে ১৮৬টি সৌদি রিয়াল, ২৯টি ওমানি রিয়াল, ১০টি কুয়েতি দিনার, তিনটি আরব আমিরাতের দিরহাম, চারটি ইউএস ডলার ও দুইটি ইউরোসহ মোট ২৩৫টি বিভিন্ন মূল্যমানের নোট পাওয়া যায়।

আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় রেলওয়ে পুলিশ।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম