ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে কোনও বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৫:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:০৬

আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্ধারিত নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে এই নির্বাচনের আয়োজন করতে আর কোনও বাধা নেই  বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর  বিএফইউজে’র নির্বাচনের নির্ধারিত তারিখ দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের দায়ের করা রিটের শুনানি নিয়ে  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

ওই দিন হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলীল পাল ও অ্যাডভোকেট নুরুল করিম। অপর দিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত।

পরবর্তীতের হাইকোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে গত ৬ অক্টোবর বিএফইউজের নির্বাচনে মহাসচিব প্রার্থী দীপ আজাদের পক্ষে অ্যাডভোকেট নূরে আলম উজ্জল চেম্বার আদালতে আবেদন জানান।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। আর এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, এর মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

খসড়া তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহসভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ। মহাসচিব পদে আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুণ ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। সদস্য পদের প্রার্থী হিসেবে রয়েছেন— আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি