অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ২২:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০৩

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রতারণার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জিল্লুর রহমান জেলিন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মঙ্গলবার (১২ অক্টোবর) মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের র‌্যাংক ব্যাজ, বাংলাদেশ পুলিশের লোগো ও পুলিশ মনোগ্রাম সম্বলিত নিয়ে বিভিন্ন রঙের একটি পুলিশের হাফ শার্ট, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম সম্বলিত চামড়ার বেল্ট, কালো রঙের টিউনিক ক্যাপ, নেমপ্লেট, পুলিশ একাডেমি সরদার প্রশিক্ষণ সিডিউল ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, জিল্লুর রহমান জেলিন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দাবি করলেও তার কাছে থেকে এসপি পদমর্যাদার র‌্যাংক ব্যাজ উদ্ধার হয়। এছাড়া প্রতারণার মাধ্যমে সে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি পুলিশ কনস্টেবল এর চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।  জিল্লুর রহমান পুলিশের কোনও সদস্য নয়। সে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

প্রতারণার মাধ্যমে ১০ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় সোমবার একটি মামলা দায়ের করেন শহীদুল ইসলাম নামে একজন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলাটির তদন্ত শুরু করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

/আরটি/এমআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম