পুলিশের ওপর হামলা: জবির চার শিক্ষার্থীসহ পাঁচ জনকে অভিযুক্ত করে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২১, ১২:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৪০

রাজধানীর সূত্রাপুর থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থীসহ পাঁচ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে তদন্ত কর্মকর্তা পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আবু তালেব পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গত ৬ মে।

এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত আগামী ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।

আসামিরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণীবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জয় দাস নামের একজন।

গত ২৯ জানুয়ারি সূত্রাপুর থানায় তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আগের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করছিল। এ সময় মামলার বাদী ও সূত্রাপুর থানার এসআই এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স শিক্ষার্থীদের গাড়ি ও দোকান ভাঙচুরে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী