ট্রেনে পাথর ছোড়ায় ৩ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:৫৮

ট্রেনে পাথর ছোড়ার দায়ে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা রেলস্টেশন এলাকায় ধরা পড়েছে তারা। রেলওয়ে পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।

আটক তিনজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি মুসলিম পাড়ার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে আকাশ রহমান (১৮), একই এলাকার মো. সাগরের ছেলে মো. রিফাত ইসলাম (১৯) ও আওলাদ হোসেনের ছেলে মো. হাসান।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করে। ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় ওই তিন যুবক ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এ কারণে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। এরপরই তাদের আটক করে রেলওয়ে পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক তিন যুবকের বিরুদ্ধে আমরা বাদী হয়ে মামলা করেছি। ইতোমধ্যে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম