ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য

বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিন জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৫:৫১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৬

ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস্‌সামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচার কাজ শুরু হলো। মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন ইকবাল হোসেন ও শাহজাহান।

গত বছরের ২৯ অক্টোবর রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়ায় ট্রাইব্যুনালে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এরপর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়, গত বছরের ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখা যায়, রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের