গুলশানে রিকশায় ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১২:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১২:১৬

রাজধানীর গুলশানে একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে একটি শিশু নিহত হয়েছে। তাকে নিয়ে মা-বাবা ও বোন বাসায় ফিরছিল। অন্যরা গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর নাম মাহজুর রহমান রিহান (৪)। পুলিশ জানিয়েছে, রবিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় আমেরিকান দূতাবাসের সামনের সড়কে ইউ-টার্নের সময় এই দুর্ঘটনা হয়েছে।

শিশুটির চাচা আব্দুর রহমান জুয়েল জানান, শাহজাদপুরের ভাড়া বাসা থেকে পরিবারটি নতুন বাজারে কাঁচাবাজার করতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে চিনিবাহী ট্রাক ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। চারজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন। 

আহত অন্যরা হলো– শিশুটির বাবা আব্দুর রহিম, মা শাহজাদী বেগম (২৫) ও বড় বোন রাহী (৬)। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রিহানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে। তারা বাবা আব্দুর রহিম একজন মুদি ব্যবসায়ী। তারা শাহজাদপুরে ভাড়া বাসায় থাকে।

গুলশান থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, চিনিবাহী ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সে রিকশা রেখে পালিয়েছে।

/এআরআর/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম