হেরোইন ও কোকেন পাচারের মামলায় আসামির জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫:৫০

২০১৯ সালে রাজধানীর উত্তরা থেকে ৩০২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন পাচারের মামলায় মোহাম্মদ বাধন শেখ পারভেজ নামের এক আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।

এর আগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কলম্বোর দেহিওয়ালা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন উদ্ধার করে শ্রীলঙ্কার পুলিশ, নারকোটিক ব্যুরো ও স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে মোহাম্মদ জামালউদ্দিন ও দেওয়ান রফিউল ইসলাম নামের দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর দুই সপ্তাহ আগে একই এলাকা থেকে ৩২ কেজি হেরোইনসহ সূর্যমণি নামে আরেক বাংলাদেশি নারীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার পুলিশ। ১৫ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ মাদকসহ তিন বাংলাদেশির ধরা পড়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করে এবং তদন্তের কাজে শ্রীলঙ্কার তরফ থেকে বাংলাদেশ সরকারের সহায়তা চাওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ জানুয়ারি উত্তরার একটি বাড়ি থেকে মাদক চোরাচালান দলের অন্যতম সদস্য চয়েজ রহমানকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। চয়েজ রহমানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাছে কাউলা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ফাতেমা ইমাম তানিয়া (২৬), আফসানা মিমি (২৩), সালমা সুলতানা (২৬), মোহাম্মদ বাধন শেখ পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মনকে (২৯)। এরপর ৩০২ কেজি হেরোইন এবং ৫ কেজি কোকেন পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি মামলা করে সিআইডি।

পরে এই মামলায় হাইকোর্ট থেকে মোহাম্মদ বাধন শেখ পারভেজকে জামিন দেওয়া হয়। তবে হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম