হাজতির কারাভোগের সময়সীমা বাদ দেওয়ার বিধান প্রতিপালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২২:০১আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২২:০১

কারাভোগের সময়সীমা থেকে হাজতি ব্যক্তির হাজত বাসের সময় বাদ দিতে ফৌজদারি কার্যবিধির বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এক আসামির আপিল আবেদনের শুনানিকালে সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

শুনানিকালে আসামি ইউনুস আলীর আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল আদালতকে বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইউনুস আলী প্রায় ২৬ বছর ধরে কারাভোগ করছেন। জেলকোড অনুযায়ী, যেটা ৩৪ বছর কারাবাসের সমান। তাই এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর ধরলে ইউনুস আলী চার বছরের বেশি সময় কারাভোগ করছেন।’

এরপর মামলার শুনানির একপর্যায়ে আদালত ইউনুস আলীর কারাভোগের সময়সীমা থেকে হাজত বাসের সময় বাদ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে আদালত ফৌজদারি কার্যবিধির ৩৫ (ক) ধারা বিধান যথাযথভাবে পালনের নির্দেশ দেন। পাশাপাশি আপিল বিভাগের আদেশ প্রতিপালনের বিষয়ে কারা কর্তৃপক্ষ, পুলিশের আইজি, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে নাটোর সদর উপজেলার চকপাড়ায় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ইউনুস আলীসহ দুই জনকে ২০০২ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

এছাড়া অপর ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আসামি ইউনুস আলীর মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন হাইকোর্ট। তবে সে রায়ের বিরুদ্ধে ২৬ বছর ধরে কারাভোগ করা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলী আপিল বিভাগে লিভ টু আপিল করেন। সে আবেদন খারিজ করেন আপিল বিভাগ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের