১২ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন হয়নি আরজে নীরবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:৫৫

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস হুমায়ুন কবির ওরফে আরজে নীরবের বিরুদ্ধে গুলশান থানার দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা যায়, ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২৮ অক্টোবর আরজে নীরবকে গ্রেফতার দেখানো হয়।

গত ৮ অক্টোবর আরজে নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান