নিজেদের রায় মেনে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি করলো সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ২৩:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২৩:৩৭

হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮-এর ২০০৯ সালের ১৪ মে প্রদত্ত রায়ের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্তে কমিটি গঠন করা হয়েছে।
 
পাঁচ সদস্যের ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এছাড়াও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক, আপিল বিভাগের রেজিস্ট্রার  বদরুল আলম ভূঞা এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ফৌজিয়া করিম ও তামান্না ফেরদৌস।
 
এর আগে ২০০৯ সালের ওই রায়টি বাস্তবায়ন না হওয়ায় ২০১৯ সালের ২৬ এপ্রিল ‘যৌন হয়রানি রোধে আদালতের রায় বাস্তবায়ন হয়নি খোদ সুপ্রিম কোর্টেও’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হয়েছিল।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান